চড়া দামে গোলাপ বিক্রি করতে গিয়ে ধরা খেলো লালগোলাপের এক কালোবাজারি

চড়াদামে গোলাপ বিক্রি করতে গিয়ে ধরা খেয়েছেন আসিফ নামের লালগোলাপের এক কালোবাজারি। বছরের এই সময়টায় গোলাপের দাম হয়ে যায় আকাশছোঁয়া, আর সে সুযোগটাই কাজে লাগিয়ে গোলাপের সিন্ডিকেটওয়ালারা সর্বস্বান্ত করে দেয় সহজ সরল নিষ্পাপ প্রেমিক প্রেমিকাদের। আর এবার তো পহেলা ফাল্গুন আর ভ্যালেন্টাইনস ডে একই দিনে, এ যেনো গোলাপ ব্যবসায়ীদের একদম সোনায় সোহাগা। তেমনই এক গোলাপ ব্যবসায়ী আসিফও এবার টার্গেট নিয়েছিলো গোলাপ কালোবাজারি করে, হাজার হাজার প্রেমিকদের সর্বস্বান্ত করে কোটিপতি হবে। তবে ব্ল্যাকে গোলাপ বিক্রি করার সময় খালাস টিমের কাছে ধরা খেয়ে তার সে আশায় গুড়েবালি (তার ধরা খাওয়ার ভিডিও দেখুন নিচে)।

ধরা খাওয়ার পর আসিফের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন “ভাই ভাবসিলাম গোলাপ বিক্রি করে ও বন্ধু লাল গোলাপি গান গাইতে গাইতে আমার প্রেমিকা গোলাপি বানুকে নিয়ে হন্ডুরাস ঘুরতে যাবো। কিন্তু তা আর কই হলো, কিয়েক্টাবস্তা বলেন। আমার গেবনটা একদম শেষ হয়ে গেলো।”

তবে কালোবাজারি আসিফ ধরা খাওয়ার পর আসিফের হাতে সর্বস্বান্ত হওয়া প্রেমিকদের মনে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। তাদের অনেকে টাকলা ভাষায় Asif er Pusi Cai লিখে স্ট্যাটাস ও দিয়েছেন বলে জেনেছি আমরা।

গোলাপ নিয়ে এমন জঘন্য কাজ করার জন্য আসিফের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন Guns n roses ব্যান্ডের ভোকাল এক্সেল রোজও। তিনি ফোনে আমাদের জানান- “গোলাপ একটি আবেগের জিনিস, আর এই লাল গোলাপ নিয়ে কালোবাজারি। আমি তো ঐ আসিফ ব্যাটাকে পেলে মারুফ ভাইয়ের কালো বন্দুক দিয়ে একদম খালাশ করে দিতাম।”

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Leave a Reply

চলুন ১০টি পয়েন্টে দেখি, এই ভ্যালেন্টাইনস ডে কার কাছে কেমন

Quiz: মাত্র ৮টি উত্তরে প্রমাণ করুন, দেশের ট্যুরিস্ট স্পটগুলো সম্পর্কে আপনি কতটা জানেন